Posts

Showing posts from July, 2020

শামুক, ঝিনুক থেকে কিভাবে পান খাওয়ার চুন তৈরি হয়।

আপনি আপনার জীবনকে কিভাবে উপভোগ করছেন???

Image
একজন বিত্তবান লোক মারা গেলেন। ভদ্রলোকের বিধবা স্ত্রী ২০০ কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন। সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বললেন, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি। এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন! নিরেট সত্যটি হচ্ছে-অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ্য জীবন লাভ করা বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ্য জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়া উচিত। আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়ঃ #দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের ৭০% অব্যবহৃতই থেকে যায়। #একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির ৭০% গতির কোনো দরকারই হয় না। #প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার ৭০% অংশে কেউ বসবাস করে না। #কারো কারো এক আলমারি কাপড়-চোপড়ের বেশির ভাগ কোনদিনই পরা হয়ে উঠে না। #সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের ৭০% আসলে অপরের জন্যই। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার কবরে যেয়ে প্রার্থনা করার সময় তাদের হবে না। এমনকি বেঁচে থাকতেই আপনার অর্থের প্রাচুর্যে বেড়ে ওঠা...

শিক্ষকের বাবার ফোন নম্বর কতো?

Image
ছাত্রের ফেলের খবর দেয়া শিক্ষকের সাথে ছাত্রের বাবার দারুণ কথোপকথন: -আসসালামু আলাইকুম। -ওয়ালাইকুম আসসালাম। -আপনি কি আফতাব রহমান? -জ্বি, বলছি। -সাগর রহমান কি আপনার ছেলে? -জি। আপনি কে বলছেন? -আমি আপনার ছেলের ইউনিভার্সিটি থেকে বলছি। জাফর হক। হেড অফ ডিপার্টমেন্ট।  -ও, আচ্ছা। কেমন আছেন, স্যার? -জ্বি, ভালো। আপনার ছেলে সম্পর্কে কিছু কথা বলার ছিল। ও তো কিছুদিন আগে থার্ড সেমিস্টার শেষ করেছে। সেমিস্টার ফাইনালের রেজাল্ট প্রকাশ হয়েছে দুই দিন আগে। আপনার ছেলে দুই কোর্সে ফেল করেছে। আপনাকে কি বলেছে? -জ্বি, বলেছে। -আমাদের ভার্সিটিতে কিছু নিয়ম-কানুন আছে। ফেল করলে আমরা ছাত্রদের আবারও পরীক্ষায় বসে পাস করার সুযোগ দেই। এরপরও ফেল করলে ভার্সিটিতে রাখার নিয়ম নেই। -তা এসব আমাকে কেন বলছেন?   থতমত খেয়ে গেলেন ও প্রান্তের ব্যক্তি। -না, মানে, আমি বলছিলাম আপনার ছেলে ফেল করেছে। আপনার কি উচিত না তার পড়াশোনার প্রতি খেয়াল রাখা? -আমাকেই যদি তার পড়াশোনার দায়ভার নিতে হয়, তাহলে আপনি কী জন্যে আছেন? -না, মানে আমি বলছিলাম আপনি কাউন্সেলিং করতে পারেন, বোঝাতে পারেন। -অবশ্যই আমি তার সাথে কথা বলতে পারি। কিন্তু শিক্ষক হিসেবে আ...

সহকারী কিন্তু সরকারি কেন ?

Image
এর অনেক ব্যাকরণিক কারণ আছে। এত কারণ মুখস্থ করার সুযোগ নেই। ছাত্রজীবনে অনেক মুখস্থ করেছি। এবার কঠিন সূত্র মুখস্থ না-করে জেনে যাব সহজে কীভাবে শুদ্ধ বানান আয়ত্তে আনা যায়। সহকারী: ব্যক্তির সঙ্গে নারী, নারীর সঙ্গে ঈ-কার। তাই ব্যক্তি প্রকাশ করে এমন সব শব্দে ঈ-কার যুক্ত কারী দেবেন। যেমন: অহংকারী, কর্মচারী, নির্মাণকারী, পদাধিকারী, সহকারী, ভ্রমণকারী, গমনকারী, পরিচর্যাকারী, বমনকারী, তদন্তকারী, গণনাকারী- - -। সরকারি: তরকারি বানানে কারি। ব্যক্তি ছাড়া অন্য কিছু প্রকাশ করলে সোজা ই-কার যুক্ত কারি বসিয়ে দেবেন। যেমন: কেলেংকারি, তরকারি, দরকারি, রকমারি, সরকারি, টিটকারি, মশকারি---।

কে সেরা মানুষ ?

Image
আমাদের চোখে সেরা মানুষের সংজ্ঞা কী? অনেক পড়াশোনা জানা, অনেক সম্পদের অধিকারী ইত্যাদি। চলুন দেখে নিই আমাদের প্রাণপ্রিয় রাসূলের (সা) চোখে সর্বশ্রেষ্ঠ মানুষের গুণাবলীগুলো। রাসূলের (সা) বিভিন্ন হাদীস থেকে সেরা মানুষের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা জানতে পারি। হাদীসগুলো নিচে তুলে ধরা হলো। ১। তোমাদের মধ্যে সর্বসেরা সে, যে কুরআন শিখে এবং শেখায়। (বুখারী, পর্ব: ফাজায়েলুল কুরআন, অধ্যায়: ২১ হাদীস নং: ৫০২৭) ২।নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী। (বুখারী, পর্ব: শিষ্টাচার, অধ্যায়: উত্তম চরিত্র, হাদীস নং: ৬০৩৫) ৩। তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে, যে ঋণ পরিশোধের বেলায় ভালো। (বুখারী, পর্ব: উকীল নিযুক্তকরণ, অধ্যায়: ৬, হাদীস নং: ২৩০৫) ৪। তোমাদের মধ্যে সর্বোত্তম সে যার কাছ থেকে সবাই কল্যান আশা করে, অনিষ্টের আশংকা করে না। ( তিরমিজী, পর্ব: ফিতান, অধ্যায়: ৭৬, হাদীস নং: ২২৬৩/২৪৩২) ৫। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে, যে তার পরিবারের নিকট ভালো। (ইবনে হিব্বান, পর্ব: বিবাহ, অধ্যায়: স্বামী-স্ত্রীর জীবনাচার, হাদীস নং: ৪১৭৭) ৬। তোমাদের মধ্যে সে সর্বোত্তম, যে খাদ্য দান করে এবং সালা...

এক অপুর্ব সুন্দরী নারী

Image
এক অপুর্ব সুন্দরী নারী এক কৃষক কে বলল আমি তোমাকে বিবাহ করিব। কৃষক তো নারীর চেহারা দেখে পাগল। কৃষক দেরি না করে নারী কে নিয়ে কাজী অফিস গিয়ে বলল তাড়াতাড়ি আমাদের বিবাহ দাও। কাজী নারীর চেহারা দেখে সে নিজেও পাগল। কাজী বলে আরে বেটা কৃষক, তুই তো এই নারীর উপযুক্তই না,আমি বিবাহ করিব। কৃষক আর কাজীর মধ্য ঝগড়া লেগে গেল। এক পর্যায় কৃষক আর কাজী বিচার নিয়ে গেল বাদশাহের দরবারে। বাদশাহ নারীর চেহারা দেখে সে নিজেও পাগল। বাদশাহ বলেন তোরাতো দুই জনই এই নারীর অযোগ্য বিবাহ আমি করিব। তখন নারী কে বলা হল তুমি সিদ্ধান্ত দাও কাকে বিবাহ করিবে? নারী সিদ্ধান্ত দিল, যে আমাকে দৌড়ে ধরতে পারবে আমি তাকে বিবাহ করিব। নারী দৌড় দিল পিছে পিছে কৃষক কাজী ও বাদশাহ দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে এক সময় ছটফট করতে করতে কৃষক মারা গেল। তার কিছু দূর পর একই অবস্থায় কাজী টাও মারা গেল। বাদশাহ নারী কে বলেন এখন তো আমি একা, চল বিবাহ করিব। তবুও নারী বলে না, আমাকে দৌড়ে ধরতে হবে। তখন বাদশাহ বলেন, হে নারী দাড়াও, বল, আসলে তুমি কে?? নারী বলে আমি হলাম দুনিয়া। আমার মধ্য আছে সুধু চাকচিক্য মোহ আর লোভলালসা। আমার পিছে যে দৌড়াবে সে শুধু এভাবেই মরবে বিনিময়ে কিছুই ...

আপনি কি জানেন????

Image
আপনি কি জানেন???? কিভাবে আপনি আপনার নিজেকে ধ্বংস করছেন???? নিজেকে ধ্বংসের প্রতিযোগিতা চলছে !!! প্রতিদিন আমাদের চেম্বারে সরাসরি আসে বা বিভিন্ন স্থান থেকে ফোন আসে। স্যার সমস্যায় আছি, একটু সমাধান বলে দেন। জিজ্ঞেস করি কি সমস্যা ? অধিকাংশ যুবকের ক্ষেত্রেই উত্তর- যৌন সমস্যা । যৌন সমস্যা কেন হলো ? সভ্যতার নামে অসভ্যতার সুযোগে যুবক-যুবতীরা আজ যেন নিজেদেরকে ধ্বংসের নেশায় লিপ্ত হয়েছে। একেক জনের কাহিনী একেক রকম। দিনের-পর-দিন, মাসের-পর-মাস, বছরের-পর-বছর হস্তমৈথুন করতেছে। নিজের যৌন শক্তি ক্ষয় করতেছে। অনেকে আবার অবৈধভাবে যৌন মিলন করতেছে। যৌন রোগে আক্রান্ত হ‌ইতেছে। আক্রান্ত হইতেছে নানারকম রোগে। দিনের আলোতে যে মোমের আলো জ্বালিয়ে নষ্ট করে, সে তো রাতের অন্ধকারে আলো জ্বালানোর মত মোম পাবেনা। এটাই স্বাভাবিক। নেশার ঘোর যখন কাটে তখন বলে, হায় হায় আমার কি হলো, আমি এখন কি করবো ! শরীর শেষ, মন‌ও শেষ। বিয়ে করার সাহস পায়না। বিয়ের পরে স্ত্রীর কাছে যাওয়ার সাহস পায় না। স্ত্রীর কাছে গিয়ে খায় ধরা। উত্তেজনা হয় না, লিঙ্গের উত্থান হয় না, সহবাস করতে পারে না। বীর্য পাতলা হয়ে যায়, স্ত্রী অঙ্গে প্রবেশের সাথে ...