যে করেই হোক বিয়ে করুন। কপাল ভালো হলে আপনি সুখী হবেন আর কপাল খারাপ হলে হবেন দার্শনিক
গুণীজন বিয়ে নিয়ে কহেন ! যে করেই হোক বিয়ে করুন। কপাল ভালো হলে আপনি সুখী হবেন আর কপাল খারাপ হলে হবেন দার্শনিক। সক্রেটিস (৪৭০/৪৬৯-৩৯৯ খ্রিষ্টপূর্ব) গ্রিক দার্শনিক অবিবাহিত লোকজনের ওপর বেশি করে কর আরোপ করা উচিত। অল্প কজন মানুষ অন্যদের চেয়ে বেশি সুখে থাকবেন, এটা তো অবিচার। অস্কার ওয়াইল্ড (১৮৫৪-১৯০০) আইরিশ লেখক বিয়ে আসলে যুদ্ধে যাওয়ার মতো রোমাঞ্চকর গল্প। জি কে চেস্টারটন (১৮৭৪-১৯৩৬) ইংরেজ লেখক বিয়ে করা আসলে নতুন ঘোড়া কেনা বা অপরিচিত নাপিতের কাছে চুল কাটানোর মতো অভিজ্ঞতা। ডব্লিউ সি ফিল্ডস (১৮৮০-১৯৪৬) মার্কিন অভিনয়শিল্পী যিনি যুদ্ধে যাচ্ছেন বা বিয়ে করতে যাচ্ছেন, তাঁকে পরামর্শ না দেওয়াই বুদ্ধিমানের কাজ। স্প্যানিশ প্রবাদ ভালোবাসা হচ্ছে মাত্রাতিরিক্ত বিভ্রম আর এই বিভ্রম সারানোর উপায় হচ্ছে বিয়ে। কার্ল এম বাউম্যান (১৮৮৮-১৯৭৩) মার্কিন চিকিৎসক সবাই বলে বিয়ে একটি মহৎ প্রতিষ্ঠান। আমি এখনই প্রতিষ্ঠান হতে রাজি নই। মে ওয়েস্ট (১৮৯৩-১৯৮০) মার্কিন অভিনয়শিল্পী পৃথিবীর সবচেয়ে ভয়ংকর খাবারের নাম ওয়েডিং কেক। জেমস থারবার (১৮৯৪-১৯৬১) মার্কিন কার্টুনিস্ট বিয়ে এমন একটি চুক্তিপত্র, যেখানে একজন কোনো দিন জন্মদিন...