স্যারের নিকট ছাত্রের কঠিন প্রশ্ন

 ছাত্র: স্যার, আমি কি একটা প্রশ্ন করতে পারি?


আমি: কর!


ছাত্র: একটা আস্ত হাতিকে কিভাবে ফ্রিজে রাখবেন?


আমি: জানি না তো!


ছাত্র: খুব সহজ, আগে ফ্রিজটা খুলবেন, তারপর হাতিটাকে সাবধানে ঢুকাবেন, ব্যস। আরেকটা প্রশ্ন!



আমি: কি?


ছাত্র: একটা গাধাকে কিভাবে

ফ্রিজের ভিতর রাখবেন?


আমি: খুব সহজ, ফ্রিজটা খুলবো, তারপর গাধাটাকে রেখে দিব, ব্যস।


ছাত্র: হয় নাই স্যার, আগে

হাতিটাকে বের করতে হবে তারপর.. !!


আমি: ওহহ...ওকে!!


ছাত্র: স্যার আরেকটা প্রশ্ন। বনের সমস্ত পশুপাখি সিংহমামার জন্মদিন

অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে কিন্তু একজন ছাড়া। সেটা কে?


আমি: মনে হয় বাঘ! কারন একজন আরেকজন কে দেখতে পারে না।


ছাত্র: হয় নাই স্যার, এটা হবে গাধা

কারন সে এখনো ফ্রিজের ভিতর।


আমি: আমার সাথে মজা কর...না!


ছাত্র: না স্যার, আরেকটা শেষ

প্রশ্ন...

প্লীজ স্যার।


আমি: ওকে।


ছাত্র: অসংখ্য কুমীর ভর্তি নদী

আপনাকে পার হতে হবে, কিন্তু কিভাবে?


আমি: কোন অবস্থাতেই সম্ভব না

তবে একটি বড় নৌকা দিয়ে পার হওয়া যাবে।


ছাত্র: হয় নাই স্যার, আপনি সাঁতরে সহজেই নদী পার হতে পারবেন, কারন কুমীর গুলোও সিংহের জন্মদিনে গিয়েছে।


আমি: দাড়া তোর জন্মদিন ছুটাইতাছি😐

৷৷ (তার পার দিছি কয়টা 😅)

Popular posts from this blog

এক অপুর্ব সুন্দরী নারী

আসলেই কি আমরা নেশাগ্রস্ত হয়ে পড়েছি?

তোমাদের মনমানসিকতা দেখে আমি অত্যন্ত লজ্জিত, দুঃখিত৷