এক_আরব_মা_তার_মেয়েকে_বিয়ে_দেয়ার_পর_যে_উপদেশ_দিয়েছিলো_সত্যিই_হৃদয়_ছুঁয়ে_যায়ঃ
এক আরব মাঃ উমামা বিনতে হারেছ নিজ কন্যার বিবাহের সময় তাকে এমন কিছু নসীহত করেন যা শুধু মেয়ের জন্যই নয়; বরং পরবর্তী সমস্ত নারীর জন্য মাইল ফলক হিসেবে অবশিষ্ট থাকবে | তুচ্ছ কারণে ঘর ভাঙ্গার এ যুগে যদি এ নসিহতগুলি কেউ গুরুত্ব দিলে, সে তার বিবাহকে টিকিয়ে রাখতে পারবে | তার ঘরে সুখ আসবে | ইনশাআল্লাহ || তিনি তার মেয়েকে লক্ষ্য করে বলেন, “ওহে আমার কলিজার টুকরা মেয়ে ! আজ তুমি নিজের পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়- স্বজন, বান্ধবী ও প্রতিবেশী থেকে বিচ্ছন্ন হয়ে এমন এক অপরিচিত পরিবেশে এমন এক অপরিচিত ব্যক্তির নিকট গমণ করছো যেখানেই রয়েছে তোমার আসল ঠিকানা সেই ব্যক্তিই তোমার প্রকৃত বন্ধু সাথী ও কল্যাণকামী | তুমি ওখানের আচার-আচরণ ও পরিবেশ সম্পর্কে মোটেও অবগত নও || তুমি যদি স্বামীর দাসী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পার, তবে দেখবে সেও তোমার দাসে পরিণত হয়েছে | এই মূহুর্তে আমি তোমাকে কতিপয় নসীহত করছি | আল্লাহ্ চাহেতো এগুলো তোমার জীবনের সাফল্য ও সুখি দাম্পত্য জীবনের জন্য পাথেয় হবে || ১. স্বামীর প্রতি বিনীত থাকবে এবং অল্পতেই তার উপর সন্তুষ্ট হবে || ২. ভালভাবে তার কথা শুনবে ও মানবে || ৩-৪. তার চোখ ও নাকের পছন্দে...