এক_আরব_মা_তার_মেয়েকে_বিয়ে_দেয়ার_পর_যে_উপদেশ_দিয়েছিলো_সত্যিই_হৃদয়_ছুঁয়ে_যায়ঃ
এক আরব মাঃ
উমামা বিনতে হারেছ নিজ কন্যার বিবাহের সময় তাকে এমন কিছু নসীহত করেন যা শুধু মেয়ের জন্যই নয়; বরং পরবর্তী সমস্ত নারীর জন্য মাইল ফলক হিসেবে অবশিষ্ট থাকবে | তুচ্ছ কারণে ঘর ভাঙ্গার এ যুগে যদি এ নসিহতগুলি কেউ গুরুত্ব দিলে, সে তার বিবাহকে টিকিয়ে রাখতে পারবে | তার ঘরে সুখ আসবে | ইনশাআল্লাহ ||
তিনি তার মেয়েকে লক্ষ্য করে বলেন, “ওহে আমার কলিজার টুকরা মেয়ে ! আজ তুমি নিজের পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়- স্বজন, বান্ধবী ও প্রতিবেশী থেকে বিচ্ছন্ন হয়ে এমন এক অপরিচিত পরিবেশে এমন এক অপরিচিত ব্যক্তির নিকট গমণ করছো যেখানেই রয়েছে তোমার আসল ঠিকানা সেই ব্যক্তিই তোমার প্রকৃত বন্ধু সাথী ও কল্যাণকামী | তুমি ওখানের আচার-আচরণ ও পরিবেশ সম্পর্কে মোটেও অবগত নও ||
তুমি যদি স্বামীর দাসী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পার, তবে দেখবে সেও তোমার দাসে পরিণত হয়েছে | এই মূহুর্তে আমি তোমাকে কতিপয় নসীহত করছি | আল্লাহ্ চাহেতো এগুলো তোমার জীবনের সাফল্য ও সুখি দাম্পত্য জীবনের জন্য পাথেয় হবে ||
১. স্বামীর প্রতি বিনীত থাকবে এবং অল্পতেই তার উপর সন্তুষ্ট হবে ||
২. ভালভাবে তার কথা শুনবে ও মানবে ||
৩-৪. তার চোখ ও নাকের পছন্দের প্রতি লক্ষ্য রাখবে | তোমাকে যেন কখনো খারাপ দৃশ্যে সে না দেখে এবং তোমার নিকট থেকে কখনো যেন সর্বোত্তম সুগন্ধি ছাড়া অন্য কিছু না পায় ||
৫-৬. তার খাওয়া দাওয়া ও নিদ্রার বিষয়ে বিশেষ খেয়াল রাখবে | কেননা ক্ষুধা ও অনিদ্রা মানুষকে বদমেজাজী ও ক্রোধাম্বিত করে তোলে ||
৭. তার ধন-সম্পদের রক্ষণা-বেক্ষণ করবে | হিসাবের সাথে পরিমাণমত তার সম্পদ খরচ করবে ||
৮. তার পরিবার-পরিজন ও দাস-দাসীর দেখাশোনা করবে | উত্তমভাবে মনযোগসহকারে তার সন্তান-সন্তানাদিকে লালন-পালন করবে ||
৯. তার কোন গোপন বিষয় ফাঁস করবে না ও তার নাফরমানী করবে না | কেননা তার গোপন তথ্য ফাঁস করে দিলে একদিন সে তোমাকে ধোঁকা দিবে | আর অবাধ্য হলে তার বুকে আগুন জ্বলবে ও তাকে ক্রোধাম্বিত করে তুলবে ||
১০. তুমি কাঙ্খিত লক্ষ্যে কখনই পৌঁছতে পারবে না যে পর্যন্ত স্বামীর সন্তুষ্টিকে নিজের সন্তুষ্টির উপর স্থান না দিবে, তার পছন্দ-অপছন্দকে নিজের পছন্দ-অপছন্দের উপর স্থান না দিবে ||