চালাক চতুর স্ত্রী স্বামীর জন্য বিপজ্জনক
"যে বিবাহিত পুরুষের স্ত্রী/বৌ তার থেকে বেশি চালাক হয় সেই ব্যক্তির জীবনে কখনও সহজে উন্নতি হয় না; আমি উন্নতি বলতে আর্থিক, সামাজিক ও আত্মীক উন্নতির কথা বলছি ।..."
সম্ভবত এই কারণেই সমাজের বেশিরভাগ পরিবার তাদের ছেলেকে বিয়ে দেবার জন্য সহজ-সরল বোকা টাইপের মেয়ে মানুষ খোঁজে ।...
আর একটা কথা মনে রাখা দরকার, চালাক হওয়া আর বুদ্ধিমতী হওয়া এক বিষয় নয় ।... অনেক ক্ষেত্রে অল্প বুদ্ধির মানুষেরাই বেশি চালাকি করে থাকে এবং তারা ভাবে যে তাদের চালাকিটা অন্য কেউ বুঝতে পারে না ।
... অথচ অনেক বুদ্ধিমতী মানুষ আছে যারা খুবই সাধারণ এবং সহজ-সরল । তারা তাদের বুদ্ধি দিয়ে অন্যের চালাকির ব্যাপারটা ঠিকই বুঝতে পারে, হয়ত প্রকাশ্যে কাউকে কিছু বলে না । তাছাড়া দুনিয়ার উপর একা থাকলে অনেককে অনেক কিছু বলাও যায় না, এজন্যই তারা সৃষ্টিকর্তা বা আল্লাহ তায়ালার সাহায্যের অপেক্ষায় থাকেন ।...
এজন্য আপনি বুদ্ধিমতী হন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি বেশি চালাক হন তাতে আপনার নিজেরই ক্ষতি হবে বেশি । চালাকিটাও প্রয়োজন বুঝে করা উচিৎ, সবসময় সবার সাথে চালাকি করলে আল্লাহ তায়ালাও অখুশি হন । নিশ্চয় সৃষ্টিকর্তা উত্তম বিচারক ।..