মাসের শেষে বেতন পেলাম দুই হাজার
আমাকে এক ভদ্রলোক হঠাৎ হঠাৎ ফোন দেন ....... ভদ্রলোক বাংলাদেশের শীর্ষ ধনীদের একজন l আমার মতো এক অধম তার কাছে হাজার দুয়েক টাকা পায় । আজ প্রায় ষোল বছর হয়ে গেলো , আমি কোনোভাবেই টাকাটা গ্রহণ করছি না l
ঘটনাটা ২০০৪ এর .....
আমি তখন SSMC র 2nd year এমবিবিএস স্টুডেন্ট l
ভদ্রলোকের 0 level পড়ুয়া সন্তানকে human biology পড়াই l মাস গেলে চার হাজার পেতাম .... সপ্তাহে দুই দিন l বাসের হাতলে ঝুলে ঝুলে টিউশনিতে যাই l
গুলশান ১ এ ভদ্রলোকের আলিশান বাড়িতে তিনটা জাম্বু সাইজের কুকুর ছিলো - কুকুরের পিছেই খরচ হতো মাসে বিশ হাজার , আমি আত্মা হাতে নিয়ে ঐ বাসায় উঠতাম l বেরসিক কুকুরগুলো আমাকে দেখলে একটু বেশিই হইচই করতো l
Summer vacation এ ভদ্রলোক পরিবার নিয়ে মরিশাস ঘুরতে চলে গেলেন ........ আমাকে একটাবার জানানোর প্রয়োজনটুকুও অনুভব করলেন না l আমি মফিজের মতো রুটিন অনুযায়ী টিউশনিতে যাই ....... ছাত্রের খবর নাই l কিছুক্ষণ জাম্বু কুকুরগুলার ঘেউ ঘেউ ডাক শুনে ...... বিরক্ত হয়ে চলে আসি l
অতপর তারা যখন ফিরে এলেন মাসের ষোল দিন বাকী l আমি বাকী দিনগুলো দেড় ঘন্টার স্হলে আড়াই ঘন্টা করে ছাত্রকে সময় দিলাম l
মাসের শেষে বেতন পেলাম দুই হাজার। ভদ্রলোক হাসিমুখে বল্লেন - 'চৌদ্দ দিন তো পড়ালে না ....তাই অর্ধেক দিলাম:-D '
আমি মন খারাপ করে বিড়বিড়িয়ে বল্লাম - 'আঙ্কেল, মরিশাস যাবার সময় আপনারা আমাকে ইনফর্ম করলেন না।
আমি সপ্তাহে দুই দিন করেই আসলাম , দারোয়ানও জানেনা কবে ফিরবেন আপনারা l পরবর্তীতে আপনার সন্তানকে আমি প্রতিদিনই একঘন্টা করে বেশি সময় দিলাম l যাই হোক ........ আমি আর এই টিউশনিটা কন্টিনিউ করবো না।
আমি চুপ করে বাসা থেকে বেরিয়ে গেলাম l দুই হাজার টাকার পুরোটা দিয়েই কুকুরের জন্য মাংস ..... পাউরুটি কিনে একটা চিরকুট ভদ্রলোকের দারোয়ানের হাতে দিয়ে এলাম l
চিরকুটে খুব সম্ভবত লেখা ছিলো -
' আমার তরফ থেকে আপনার কুকুরের জন্য সামান্যতম উপহার ! শুভকামনা আপনার এবং কুকুরগুলোর জন্য l '
আমি আর কখনোই যাইনি ঐ বাড়িতে .... ভদ্রলোক তন্নতন্ন করে আমাকে খুঁজে বের করেছেন , আমার নাম্বারও কালেক্ট করেছেন , কিন্তু আমি একবিন্দুও নড়িনি l
মাঝে মধ্যে আজও ফোন দেন ............
হাসতে হাসতে বলেন - ' You make me crazy , boy ! আমার জীবনে এভাবে কেও ঋণী করতে পারেনি l টাকাটা নিয়ে আমাকে মুক্তি দাও l '
আমি চুপ করে হেসে এভোয়েড করি ............!
কারণ আমি চোখ বন্ধ করলে আজও দেখতে পাই - কিছু কুকুর সেদিন মানুষের চেয়েও বেশি মূল্যায়িত হয়েছিলো !
-Dr.Asif soikot