ধরা যত সহজ ছাড়া ততো কঠিন,

 আমার সিগারেট খাওয়া শিখার কারণ,,,

একদিন আমার চাচাত ভাই আব্দুল্লাকে সিগারেট খেতে দেখে, আমার কাছে খুব খারাপ লাগলো,আমি তার পায়ে ধরে চোখের পানি ছেড়ে অনেক কান্না কাটি করলাম, তাকে সিগারেট ছাড়ার কথা বল্লাম,সে ছাড়তে অস্বীকার করলো,সে আমাকে বলল ভাই আমি এটা ছাড়তে পারবোনা,

এটা ধরা যত সহজ ছাড়া ততো কঠিন,


আমি ভাবলাম ও আমাকে এতো ভালোবাসে, আর আমি তার পায়ে ধরে বল্লাম তাও শুনলোনা,

আমি সিগারেট খাওয়া শিখবো শিখে ছেড়েও দেবো দেখি এটার ভিতর কি আছে,সেই ২০০৪ সালের কথা বলছি,,,

তখন থেকে আমি সিগারেট খাওয়া শিখেছি ছেড়ে দেয়ার অঙ্গিকার নিয়ে,, 

তবে অতি দুঃক্ষের বিষয়, 

আমার ভাগনেকে খুজতে খুজতে আমি নিজেই হারিয়ে গিয়েছি,,,,,,

আমি নিজে ও ছাড়তে পারিনি,,,,


আসলে এটা অনেক খারাপ,একবার ধরলে নিকোটিনে শুধু টানতেই থাকে,,,ছাড়তে দেয়না,


তাই আমি তরুণ সমাজের কাছে একটা অনুরোধ করবো, তোমরা আমার ছোট ভাই, কখনও ভুলেও এ পথে পা রেখ না,


একটা সময় ছাড়তে তোমাদের মনে চাইবে তবে ছাড়তে পারবে না,,,

তাই আগে থেকেই ছেড়ে দেও,,,,


আমার জন্য দোয়া করো, আমি যেন এটা আর মুখে না, দি,,,,,ভালো থেকো সুস্থ থেকো,,,,

Popular posts from this blog

লাশ এখন বিছানাতেই থাকুক