সহকারী কিন্তু সরকারি কেন ?
এর অনেক ব্যাকরণিক কারণ আছে। এত কারণ মুখস্থ করার সুযোগ নেই। ছাত্রজীবনে অনেক মুখস্থ করেছি। এবার কঠিন সূত্র মুখস্থ না-করে জেনে যাব সহজে কীভাবে শুদ্ধ বানান আয়ত্তে আনা যায়।
সহকারী: ব্যক্তির সঙ্গে নারী, নারীর সঙ্গে ঈ-কার। তাই ব্যক্তি প্রকাশ করে এমন সব শব্দে ঈ-কার যুক্ত কারী দেবেন। যেমন: অহংকারী, কর্মচারী, নির্মাণকারী, পদাধিকারী, সহকারী, ভ্রমণকারী, গমনকারী, পরিচর্যাকারী, বমনকারী, তদন্তকারী, গণনাকারী- - -।
সরকারি: তরকারি বানানে কারি। ব্যক্তি ছাড়া অন্য কিছু প্রকাশ করলে সোজা ই-কার যুক্ত কারি বসিয়ে দেবেন। যেমন: কেলেংকারি, তরকারি, দরকারি, রকমারি, সরকারি, টিটকারি, মশকারি---।
