অঙ্কে দুর্বল দু'জন চাকুরি প্রার্থীর ইন্টার্ভিউ

 অঙ্কে দুর্বল দু'জন চাকুরি প্রার্থী ইন্টার্ভিউ দেওয়ার জন্য বসে রয়েছেন।🙄


#প্রথম জন ভেতরে ঢুকলেন।


#অফিসারঃ মনে করুন, আপনি ট্রেনে যাত্রা করছেন। যাত্রাকালে আপনার অত্যধিক গরম লাগছে। আপনি কী করবেন?



#চাকুরি প্রার্থীঃ ট্রেনের জানালা খুলে দেবো।

#অফিসারঃ বাহ, খুব ভালো।


এখন বলুন,


জানালার ক্ষেত্রফল ১.৫ বর্গ মিটার, ট্রেনের কামরার ঘনফল ১৩ ঘনমিটার, পশ্চিমদিকে ট্রেনের গতিবেগ ৮০কিমি/ঘন্টা এবং হাওয়ার গতিবেগ দক্ষিণ দিকে ৫মাইল/সেকেন্ড হলে ট্রেনের কামরা ঠাণ্ডা হতে কত সময় লাগবে?


#চাকুরি প্রার্থী কোন উত্তর দিতে পারলেন না। বেরিয়ে এসে দ্বিতীয় চাকুরি প্রার্থীকে প্রশ্নের বিষয়ে জানালেন।


এবার দ্বিতীয় জন ভিতরে ঢুকলেন।


#অফিসারঃ মনে করুন, আপনি ট্রেনে যাত্রা করছেন। যাত্রাকালে আপনার অত্যধিক গরম লাগছে। আপনি কী করবেন?


#দ্বিতীয় চাকুরি প্রার্থীঃ কোট খুলে ফেলবো।


#অফিসারঃ তারপরেও গরম লাগলে কী করবেন?


#দ্বিতীয় চাকুরি প্রার্থীঃ জামা খুলে ফেলবো।😂


#অফিসারঃ তারপরেও গরম লাগলে?😆


#দ্বিতীয় চাকুরি প্রার্থীঃ প্যান্ট খুলে ফেলবো।


(বিরক্ত হয়ে) #অফিসারঃ তারপরেও গরম লাগলে?


দ্বিতীয় চাকরিপ্রার্থীঃ জাঙ্গিয়া খুলে ফেলবো।


(প্রচণ্ড রেগে গিয়ে) অফিসার : তারপরেও যদি গরম লাগে?


দ্বিতীয় চাকরিপ্রার্থী : স্যার, আমি গরমে মরে যাবো, কিন্তু ট্রেনের জানালা খুলবো না!!

Popular posts from this blog

লাশ এখন বিছানাতেই থাকুক